সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বরিশালের দুই পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া সাত হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে ২৪১১ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপির প্রার্থী এস এম মনিরুজ্জামান পেয়েছেন ৯১৪ ভোট। এ পৌরসভায় ১৫ হাজার ৩০৪ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১০ হাজার ৯৭টি ভোট এবং বৈধ ভোট ১০ হাজার ৬৬টি। পাশাপাশি নষ্ট হয়েছে ৩১টি ভোট। এদিকে বাকেরগঞ্জ পৌরসভায় এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হযেছেন আবুল কালাম। আর দুই নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হযেছেন খন্দকার জিয়াউর রহমান রিপন। এছাড়া তিন নম্বর ওয়ার্ডে সুজন দেবনাথ, চার নম্বর ওয়ার্ডে সেলিম রেজা, পাঁচ নম্বর ওয়ার্ডে আমিরুজ্জামান রিপন, ছয় নম্বর ওয়ার্ডে মোকলেছুর রহমান, সাত নম্বর ওয়ার্ডে খান মোহাম্মদ সেলিম, আট নম্বর ওয়ার্ডে জগদীশ মিত্র এবং নয় নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নজরুল আকন। এছাড়াও সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অঞ্জু রানী, সংরক্ষিত দুই নম্বর ওয়ার্ডে বানু বেগম এবং সংরক্ষিত তিন নম্বর ওয়ার্ডে আনোয়ারা বেগম। অপরদিকে উজিরপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী পাঁচ হাজার ৭০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহিদুল ইসলাম খান ৭৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ৬১০ ভোট পেয়েছেন। উজিরপুর পৌরসভায় ভোটার সংখ্যা ১১ হাজার ৯২৪। এর মধ্যে কাস্ট হয়েছে ৭ হাজার ১৩২ ভোট। এছাড়াও এ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অসীম ঘরামী, দুই নম্বর ওয়ার্ডে হেমায়েত উদ্দিন, তিন নম্বর ওয়ার্ডে নাসির সিকদার, চার নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম মামুন, পাঁচ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ছয় ও সাত নম্বর ওয়ার্ডে হাকিম সিকদার ও রিপন মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আট নম্বর ওয়ার্ডে খায়রুল ইসলাম এবং নয় নম্বর ওয়ার্ডে খবিরউদ্দিন নির্বাচিত হয়েছেন। উজিরপুর পৌরসভার সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে আঁখি বেগম, সংরক্ষিত দুই নম্বর ওয়ার্ডে শামসুন্নাহার এবং সংরক্ষিত তিন নম্বর ওয়ার্ডে রানী বেগম নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের দুই পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০