সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সম্পর্কে জড়িয়ে ৩ সন্তানকে বিষ দেওয়ার কথা স্বীকার মায়ের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ২১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পরিকল্পনা ছিল তিন সন্তানকে বিষ প্রয়োগ করে হত্যার পর প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করবেন ফাহিমা খাতুন (৩৫)। সেই পরিকল্পনা অনুযায়ী জুসের সঙ্গে বিষ মিশিয়ে তিন শিশুসন্তানকে খাওয়ান তিনি। এতে দুই সন্তান বেঁচে যায়, তবে এক সন্তানকে বাঁচানো যায়নি। ফাহিমা গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেছেন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম গতকাল রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর উপজেলার ইজিবাইকচালক সিরাজুল ইসলামের স্ত্রী ফাহিমা খাতুনের সঙ্গে আক্তার মিয়া নামের একজনের পরকীয়া চলছিল। একপর্যায়ে তাঁরা ঘর বাঁধার স্বপ্ন দেখেন। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ায় ফাহিমার তিন সন্তান। ফাহিমার পরিকল্পনা ছিল তিন সন্তানকে হত্যার পর স্বামীকে তালাক দিয়ে আক্তার মিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করবেন।

এ ঘটনায় ফাহিমার স্বামী সিরাজুল ইসলাম বাদী হয়ে স্ত্রী ও আক্তার মিয়ার বিরুদ্ধে এক সন্তানকে হত্যা ও দুই সন্তানকে হত্যাচেষ্টার মামলা করেন।
বিজ্ঞাপন

ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ফাহিমা খাতুন গত ১৮ নভেম্বর আক্তার মিয়ার উপস্থিতিতে তিন সন্তানকে উঠান থেকে ডেকে এনে জুস খাওয়ান। বিষক্রিয়ায় তিন শিশু ছটফট করতে থাকে। পরে এলাকাবাসী তিন শিশুকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নেয়। এ সময় সাত বছরের মেয়ে সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ফাহিমার অপর দুই সন্তান তোফাজ্জল ইসলাম ও রবিউল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর দুই শিশু সুস্থ হয়ে ওঠে। তখন ফাহিমা ও আক্তার মিয়ার পরকীয়ার বিষয়টি প্রকাশ পায়।

এ ঘটনায় ফাহিমার স্বামী সিরাজুল ইসলাম বাদী হয়ে স্ত্রী ও আক্তার মিয়ার বিরুদ্ধে এক সন্তানকে হত্যা ও দুই সন্তানকে হত্যাচেষ্টার মামলা করেন। এই মামলায় পুলিশ গত সোমবার ফাহিমাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতে ফাহিমা খাতুন হবিগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাঁকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। ঘটনার পর থেকে অপর অভিযুক্ত আক্তার মিয়া পলাতক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সম্পর্কে জড়িয়ে ৩ সন্তানকে বিষ দেওয়ার কথা স্বীকার মায়ের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০