ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল শুরু। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:০০:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ঃ শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল শুরু হয়েছে। গতকাল বাদ মাগরীব ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)-জিকির আজকার, তা’লীম পরিচালনা করেন, এরপর কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও গুরুত্বপূর্ন নসীহতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
আজ মাহফিলের ১ম দিন। আগামী ১ ডিসেম্বর রোজ মঙ্গলবার বাদ জোহর হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে ও সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য বিশেষ করে দোয়ার মাধ্যমে আখেরী মুনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ।
ইতোমধ্যে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ মাহফিলের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি মাহফিলে অংশগ্রহণের জন্য্র আরও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে রিজার্ভ বাস, লঞ্চ ও ট্রলার সহ বিভিন্ন যানবাহনে করে মাহফিলের উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছেন।

























