বাকেরগঞ্জে যুবতীর সাথে ১৪ বছর পরকীয়া প্রেম! অতঃপর…
- আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ২৯০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের হালতা (বোর্ড স্কুল) এলাকার স্বাস্থ্য পরিদর্শক, নূরুল হক ডাকুয়া গত (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে স্থানীয় মৃত্যু বিপুল শীলের মেয়ে বেবি রানীকে নিয়ে স্থানীয় বোর্ড স্কুলের পাশে একটি বাগানে বসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হলে।
স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তাদের কে হাতেনাতে ধরে স্থানীয় জনতা গণধোলাই দেয়। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় ইউপি মেম্বার লোকমান হোসেন মৃধা।
এ সময় উপস্থিত লোকজন থানার খবর দেবার আগেই চরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এর নির্দেশে ইউপি সদস্য লোকমান মৃধা ও গ্রাম পুলিশ বিবাস হালদার স্থানীয়দের হাত থেকে তাদের জিম্মায় নেয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এ নুরুল হক ডাকুয়ার সাথে দীর্ঘ ১৪ বছর পূর্বে প্রেমের সম্পর্ক তৈরি হয় বেবি রানীর সাথে । এরপর ২০০৮ সালে বেবি রানী এসএসসি পরীক্ষা দিতে কামারখালী স্কুল কেন্দ্রে যাওয়ার সুবাধে ঐ এলাকায় ভাড়া বাসা নেয় সেখানেও জনতার হাতে দুজনে ধরা পড়েন কিন্তু অদৃশ্য একটি মহলকে মোটা অংকের অর্থ সমঝোতায় সেবার রক্ষা পেয়ে আসেন এই পরকীয়া প্রেমিকজুটি। এরপরে ২০১৫ সালে বেবি রানীর বিবাহ হয় কিন্তু পরকীয়া প্রেমিক নুরুল হকের তাড়নাই ভেঙে যায় তার সংসার।
এছাড়াও জানা যায়, একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন এই নুরুল হক ডাকুয়া এবং এলাকায় তার নিজ ঘরে সন্ধ্যা নেমে আসার সাথে সাথে জুয়ার আসর বসিয়ে স্থানীয় যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।
অপর একটি সূত্রে জানা যায়, এতো অপকর্মে লিপ্ত থাকার পরেও এই নুরুল হক ডাকুয়া স্থানীয় জনতারা আটক করায় তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দেয়ার পাঁয়তারা করছেন। তাই স্থানীয় এলাকাবাসীর দাবী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ।


























