সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ট্রাম্পের ভাষণকে নজিরবিহীন ‘ভুল’ বলছে বাইডেন শিবির। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত প্রাপ্ত ফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিজের বিজয় দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিলম্বিত ভোট গণনা থামাতে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে ট্রাম্পের এমন ভাষণকে ‘আপত্তিকর, নজিরবিহীন ও ভুল’ হিসেবে আখ্যায়িত করেছে বাইডেন শিবির। জো বাইডেনের প্রচার ম্যানেজার জেন ও’মালি এক বিবৃতিতে হোয়াইট হাউস থেকে দেওয়া ট্রাম্পের ওই ভাষণের কঠোর সমালোচনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘যথাযথভাবে ভোট দেওয়া ব্যালটের গণনা বন্ধ করার চেষ্টার বিষয়ে প্রেসিডেন্টের আজকের বক্তব্যটি ছিল আপত্তিকর, নজিরবিহীন এবং ভুল। এটি বিদ্বেষজনক। ট্রাম্পের এমন মন্তব্য মার্কিন নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণের এক নগ্ন প্রচেষ্টা। ’

ট্রাম্প নির্বাচনের পর দেরিতে আসা ভোটকে অবৈধ বলে দাবি করে আসছেন।

এসব ভোটের বেশিরভাগই ডেমোক্র্যাট সমর্থকদের পাঠানো পোস্টাল ভোট। ডেমোক্র্যাটদের ভোট পৌঁছাতে দেরি হলে লাভ হবে ট্রাম্পের। এ কারণেই বিলম্বে আসা ভোটকে অবৈধ বলে দাবি করেছেন ট্রাম্প।

এদিকে জেন ও’মালি জোর দিয়ে বলেন, ‘‌ভোট গণনা থামবে না।

’ সুপ্রিম কোর্টের মাধ্যমে এসব ভোট বাতিলের যে কোনও চেষ্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। সূত্র : বিবিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাম্পের ভাষণকে নজিরবিহীন ‘ভুল’ বলছে বাইডেন শিবির। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০