সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আমেরিকায় ভোটগ্রহণ শুরু, যে গ্রামে একটি ভোটও পাননি ট্রাম্প । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শুরু হল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলে নচ গ্রামের মানুষজন মঙ্গলবার স্থানীয় সময় প্রথম প্রহরে ভোট প্রদান করেন। খবর সিএনএন, এএফপি ও বিজনেস ইসাইডারের।

কয়েক মিনিটের মধ্যে ভোটগুলো গণনাও করা হয়েছে।

পাঁচটি ভোটের সবগুলো পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। সেখানে একটি ভোটও পাননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এ কেন্দ্রের ফলের সঙ্গে সব সময় রাজ্যে কারা সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছে কিংবা কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, তার আভাস পাওয়া যায় না। ২০১৬ সালের নির্বাচনে এ কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জিতেও প্রেসিডেন্ট হতে পারেননি।

সবার আগে ভোট হওয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট গ্রামীণ শহরটি কানাডার সীমান্ত ঘেঁষা। এখানকার বাসিন্দারা ‘ঐতিহ্যগতভাবে’ ১৯৬০ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট দিয়ে আসছেন।

ডিক্সভিলে নচের পার্শ্ববর্তী মিলসফিল্ডেও রাতে ভোট শুরু হয়েছে। তবে একই ঐতিহ্য অনুসরণ করে আসা এই এলাকার তৃতীয় আরেকটি গ্রামে করোনাভাইরাস মহামারির কারণে এবার রাতের সময়ে ভোট দেওয়া থেকে বিরত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমেরিকায় ভোটগ্রহণ শুরু, যে গ্রামে একটি ভোটও পাননি ট্রাম্প । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০