সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনার ২য় ঢেউ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেই প্রভাব মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি স্বাধীনতা পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শোষিত নিভৃত মানুষের কথা ভেবেই স্বাধীনতা এনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ক্ষমতা গ্রহণের পর থেকে স্বাধীনতার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছে সরকার। পাশাপাশি মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি নানা মেগা প্রজেক্টের কাজ চলছে দেশে। তবে সারাবিশ্বে বর্তমানে করোনার কারণে অর্থনৈতিক স্থবিরতা দেখা দিয়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তবে সব প্রতিবন্ধকতা দূর করতে চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ বছর নিজ নিজ ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের ৮ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২০ প্রদান করা হয়েছে।

পুরস্কার পেয়েছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দাস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার।

এছাড়া, শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস্‌ এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তাদের হাতে এই পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার ২য় ঢেউ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০