সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বড়াইগ্রামে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নাটোরের বড়াইগ্রামে ৫ম শ্রেণির এক শিশু ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর এলাকা থেকে মাওলানা ইসমাইল হোসেনকে (৩৪) আটক করেন তারা।

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন জেলার গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা শাহিবাজার এলাকার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে।
বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, কালিকাপুর উম্মাহাতুন মুমিনীন মহিলা মাদ্রাসাটি করোনার কারণে বন্ধ ছিল। সম্প্রতি মাদ্রাসটি খুললে ওই ছাত্রীর বাবা-মা তাকে মাদ্রাসায় যেতে বলে। কিন্তু নির্যাতনের শিকার ওই ছাত্রী মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। এতে অভিভাবকদের সন্দেহ হলে শনিবার(২৪ অক্টোবর) সকালে ওই ছাত্রীর সহপাঠীর কাছে যান তারা।

নির্যাতনের শিকার ওই ছাত্রীর সহপাঠী তার অভিভাবকদের জানায়, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শ্রেণিকক্ষে তাকে ওই সুপার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। বিষয়টি জানার পর নির্যাতনের শিকার ওই ছাত্রীর অভিভাবক ও এলাকাবাসী মাদ্রাসায় গেলে মাদ্রাসাসুপার মাওলানা মুফতি ইসমাইল হোসেন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় জনতা তাকে ধাওয়া করে। পরে তারা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
তৌহিদুল ইসলাম আরো বলেন, ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বড়াইগ্রামে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০