সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে গাজীপুর থেকে বরিশাল এনে কিশোরীকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক
মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে বরিশাল এনে ধর্ষণ করা হয়েছে এক কিশোরীকে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ ২২ ধারায় নির্যাতিতা কিশোরীর (১৫) ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দিতে ওই কিশোরী জানায়, দুইমাস আগে তার সাথে মুঠোফোনে শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠি এলাকার মোতালেব খানের ছেলে ফয়সাল খানের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বরিশাল আসতে বলে ফয়সাল।

এরপর গত ১১ অক্টোবর সে বরিশাল পৌঁছালে ওই রাতে শায়েস্তাবাদ ইউনিয়নের চর হবিনগর এলাকার এক জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে ফয়সাল।
পরে ফয়সালের বন্ধু সবুজ হাওলাদার, মিরাজ হাওলাদার, সাইদুল, সোহেল ও আলআমিন তাকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ তাকে উদ্ধার করে।

খবর পেয়ে নির্যাতিতার মা বরিশাল এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মঙ্গলবার আদালতে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক ওই নির্যাতিতা কিশোরীকে তার মায়ের জিম্মায় দেন। মামলার বাদীর বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকায় হলেও তারা বর্তমানে গাজীপুর থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের প্রলোভনে গাজীপুর থেকে বরিশাল এনে কিশোরীকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০