সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নীলফামারীতে ভুয়া ডিবি পুলিশ আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম রিপোর্টার নীলফামারী।।নীলফামারীর জলঢাকায় এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। মঙ্গলবার(১৩ অক্টোবর)দুপুরে উপজেলার কৈমারী বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল হাকিম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার ছলেমান আলীর ছেলে।

পুলিশ জানায়, কৈমারী বাজারে ব্যবসায়ী আল আমিনের দোকানে মালামাল কেনার জন্যে তিনজন মোটরসাইকেলযোগে আসেন। এর মধ্যে একজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জিনিসপত্র চান এবং সেগুলোর মেয়াদ আছে কিনা দেখার জন্য দোকানের ভেতরে প্রবেশ করেন।
একপর্যায়ে দোকানের ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করতে গেলে দোকান মালিকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। তবে অবস্থা বেগতিক দেখে বাকি দুজন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পরিচয় দেয়া আব্দুল হাকিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য দুজনের নাম পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে ভুয়া ডিবি পুলিশ আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০