সংবাদ শিরোনাম ::
নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে।

পুরুষদের তুলনায় নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি : গবেষণা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নারীদের শরীরে শক্তিশালী টি-সেল তৈরি হয়, যে কারণে পুরুষদের তুলনায় নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে আসছে এই তথ্য।

গবেষকরা জানান, বিশ্বজুড়ে করোনা মৃতদের ৬০% পুরুষ!‌ গবেষণায় অন্তত এটা স্পষ্ট হয়েছে, পুরুষ এবং নারীর শরীরে ভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। ইয়েল নিউ হ্যাভেন হসপিটালে ভর্তি থাকা সংক্রমিত ব্যক্তিদের লালারস এবং রক্তের নমুনা সংগ্রহ করে চালানো হয়েছে এই গবেষণা।

দেখা গেছে, নারীদের রক্তে তৈরি হওয়া টি-সেল অনের বেশি শক্তিশালী পুরুষদের থেকে। এমনকি বয়স্ক নারীদের ক্ষেত্রেও তাই। অন্যদিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শরীরে টি-সেলগুলি দুর্বল হতে থাকে। শরীরে ক্ষতস্থানের মেরামতের জন্য কোষ থেকে একধরনের রাসায়নিক (প্রোটিন‌) নির্গত হয়, যাকে সাইটোকিন বলে।

‌পুরুষদের শরীরে এই প্রোটিন বেশি ক্ষরিত হয় মহিলাদের তুলনায়, যা কিনা শরীরের পক্ষে ক্ষতিকর, জানাচ্ছে গবেষণা।
আর সেই কারণেই এই গবেষণার তত্ত্বাবধায়ক আকিকো ইওয়াসাকি জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্নপ্রকার হওয়ার জন্যেই পুরুষ এবং নারীদের চিকিৎসা পদ্ধতিতেও বদল প্রয়োজন। পুরুষদের শরীরে টিকা প্রয়োগ করে টি-সেলের ক্ষমতা বাড়ানো যেতে পারে, অন্যদিকে নারীদের ক্ষেত্রে সাইটোকিন যাতে বেশি ক্ষরিত না হয়, সেদিকে বিশেষ জোর দেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুরুষদের তুলনায় নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি : গবেষণা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০