সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গভীর রাতে আবাসিক হোটেলে জুয়ার আসর, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: গভীর রাতে পটুয়াখালীর কুয়াকাটায় ‘কিংস’ নামের একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরেই পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবর রহমান জুয়ার আসর চালিয়ে আসছিল। সেখানে মাদক সেবন ও নারী নিয়েও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হতো। গোপন খবরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ওই আসরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মজিবরসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৪০ টাকা ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার প্যানেল মেয়র পান্না মিয়া হাওলাদারের ভাই মন্নাফ হাওলাদারের ছেলে সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মজিবর (২৯), কলিম মাহামুদ (৩২), শাহিন খান (৩৩), রবিউল হাং (২৭), গোলাম মাওলা (৩০)। এ সময় হোটেল ম্যানেজারসহ আরো ৫ জন পালিয়ে যায়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়াসহ অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ছাত্রলীগ নেতা মজিবর মোল্লাসহ ৫ জুয়াড়িকে আটক করে।

ওসি আরও জানান, অভিযান চলাকালে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করে জুয়াড়িরা। তারা সরকারি কাজে বাধা প্রদান করেন। জুয়া খেলা, পুলিশের ওপর হামলার চেষ্টা এবং সরকারি কাজে বাধা প্রদানের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মহিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ বরিশালটাইমসকে জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল কিংসে অভিযান পরিচালনা করা হয়। তখন ওই হোটেলের ১০২ নং কক্ষে জুয়ার আসর চলছিল। পুলিশি অভিযান টের পেয়ে আসর পরিচালনাকারী ছাত্রলীগ নেতা মজিবর রহমানের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় ক্ষমতার প্রভাবে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা মজিবর দীর্ঘদিন ধরেই কুয়াকাটায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো। এছাড়া কুয়াকাটার পর্যটন এলাকাকে কেন্দ্র করে মাদক ব্যবসা ও জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন পৌর ছাত্রলীগের সাবেক এই সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গভীর রাতে আবাসিক হোটেলে জুয়ার আসর, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০