সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ব্রাজিল থেকে আমদানি করা মুরগির মাংসে করোনা: চীন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ব্রাজিল থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে আমদানি করা হিমায়িত মুরগির পাখার নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে দেশটির শহর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে চীন আমদানি করা খাদ্য পণ্যের পরীক্ষা করে থাকে।

নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তারা এবার ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির পাখনায় করোনার অস্তিত্ব পেয়েছে।
খবরে আরও বলা হয়েছে, চীনের নতুন মহামারীর সঙ্গে জিংফাদির সামুদ্রিক খাবারের বাজারের সম্পর্ক পাওয়া গেছে।

এদিকে, করোনাভাইরাস সংক্রমিত ব্যাচের খাদ্য পণ্যের পাশাপাশি থাকা অন্য খাদ্য পণ্য খুঁজে বের করেছে কর্তৃপক্ষ। তবে, এসব খাদ্য পণ্যে করোনার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

ব্রাজিল থেকে আমদানিকৃত হিমায়িত মুরগির মাংসে করোনা শনাক্তের বিষয়ে দেশটিতে অবস্থিত ব্রাজিলের দূতাবাসের কোনো কর্মকর্তা বক্তব্য দেয়নি।

শেনজেনের মহামারী সুরক্ষা ও নিয়ন্ত্রণ কার্যালয় জানায়, আমদানি করা গোশত ও সামুদ্রিক খাবার নিয়ে লোকজনকে আরও সতর্ক হতে হবে। সংক্রমণ ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাজিল থেকে আমদানি করা মুরগির মাংসে করোনা: চীন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০