সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

বরিশালে গরু চুরির পর প্রাইভেটকারে করে পালানোর সময় ৪ চোর আটক। আজকের ক্রাইম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলায় গরু চুরির পর প্রাইভেটকারে করে পালানোর সময় আন্তজেলা চোর চক্রের সদস্য মিজানুর রহমান হাওলাদারকে (৩৭) আটক করেছে পুলিশ। পরে তার প্রাইভেটকার থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধার করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনায় উজিরপুর থানায় তার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা হয়েছে।

আটক মিজানুর রহমান হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা আছে। এ কাজে তাকে সহায়তার জন্য দুইজন সহযোগী রয়েছেন। গরু চুরি করে দ্রুত পালানোর জন্য প্রায় তিন বছর আগে একটি প্রাইভেটকার কেনেন মিজানুর রহমান। এরপর থেকে মিজানুর রহমান প্রাইভেটকারে করে গরু চুরি করে আসছিলেন।

সোমবার ভোরে উজিরপুর জয়শ্রী এলাকার ওমর আলী নামে এক ব্যক্তির গরু চুরি করে প্রাইভেটকারে করে পালাচ্ছিলেন মিজানুর রহমান ও তার দুই সহযোগী। তাদের প্রাইভেটকারটি বরিশাল-ঢাকা মহসড়কে দিয়ে যাওয়ার সময় উজিরপুর থানা পুলিশের একটি টহল দলের সন্দেহ হয়। প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে পুলিশের দলটিকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করেন তারা। পরে সড়কে ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারটিকে থামানো হয়। আটক করা হয় মিজানুর রহমানকে। তবে এ সময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয় চুরি করা একটি গরু।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, মিজানুর রহমান প্রাইভেটকারে ১০ থেকে ১২টি গরু চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি বলেছেন- দিনের বেলায় প্রাইভেটকার নিয়ে ঘুরে ঘুরে সড়কের পাশে কোন বাড়িতে গরু আছে তা দেখে রাখতেন। পরে রাতে গিয়ে সুযোগ বুঝে ওই গরুর পা বেঁধে প্রাইভেটকারে তুলে সেখান থেকে দ্রুত সটকে পড়তেন।

গরু চুরির ঘটনায় মিজানুর রহমান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ পালিয়ে যাওয়া মিজানুর রহমানের দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা করছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে গরু চুরির পর প্রাইভেটকারে করে পালানোর সময় ৪ চোর আটক। আজকের ক্রাইম

আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০