সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বরিশালে যৌতুকের বলি গৃহবধু ফাতেমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, বরিশাল :

স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতনের পর মুখে বিষ দিয়ে ফাতেমা আক্তার (২২) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার পশ্চিম চাঁদশী গ্রামে। নিহত গৃহবধুর পিতা আগৈলঝাড়া উপজেলার বাশাইল এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, গত দুই বছরপূর্বে তার কন্যা ফাতেমা আক্তারের সাথে গৌরনদী উপজেলার পশ্চিম চাঁদশী গ্রামের জসিম দর্জীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে সিনথিয়া নামের দেড় বছরের একটি কন্যা শিশু রয়েছে। বিয়ের সময় কন্যা ফাতেমার সুখের কথা চিন্তা করে মেয়ে জামাতা জসিমকে দুই লাখ টাকা যৌতুক দেয়া হয়। এরপর যৌতুকের দেয়া দুই লাখ টাকা শেষ হতে না হতেই ফাতেমার কাছে মোটা অংকের টাকা যৌতুক দাবী করে স্বামী জসিম ও শশুর বাড়ীর লোকজন। এনিয়ে তার মেয়ে ফাতেমা ও মেয়ে জামাতা জসিমের মধ্যে কলহ চলে আসছিলো। সোমবার বিকেলে যৌতুক দাবীতে ফাতেমাকে ব্যাপক নির্যাতন করে জসিম ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে গৃহবধু ফাতেমা অজ্ঞান হয়ে পরলে মুখে বিষ দিয়ে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যায় ফাতেমার শশুর বাড়ীর লোকজন। সেখান থেকে বিকেলেই শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় গৃহবধু ফাতেমার মৃত্যু হয়। তিনি আরও জানান, ফাতেমা অসুস্থ্য হওয়ার কথা জানতে পেরে ওইদিনই তিনিসহ পরিবারের সদস্যরা শেবাচিম হাসপাতালে ছুটে আসলে ফাতেমার লাশ রেখে পালিয়ে যায় শশুর বাড়ির লোকজন। পরবর্তীতে বিষয়টি শেবাচিমের দায়িত্বরত পুলিশ সদস্যদের জানানো হলে লাশের ময়নাতদন্ত করা হয়। এঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান জানান, এবিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশালে যৌতুকের বলি গৃহবধু ফাতেমা

আপডেট সময় : ০২:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০