সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পটুয়াখালীতে যৌতুকের দাবিতে স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে যৌতুকের দাবি মেটাতে না পারায় তাহমিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে নির্যাতন ও মাথা ন্যাড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনায় স্বামী মো. রফিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই নির্যাতিতা নারী।

অভিযুক্ত রফিকুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মো. ফজলুল হক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য পশু চিকিৎসক।

গৃহবধূ তাহমিনা বেগম অভিযোগে জানান, ১৭ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দু’টি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন। এমনকি বাবার বাড়িতে তার যে সম্পত্তি রয়েছে তাও স্বামীকে দেওয়ার জন্য চাপ দিতেন। কিন্তু তিনি তাতে রাজী না হওয়ায় স্বামী প্রায়ই তাকে মারধর ও নানা ধরণের নির্যাতন করতেন। কিন্তু ছেলে দু’টির মুখের দিকে তাকিয়ে তিনি সব নির্যাতন মুখ বুঁজে সহ্য করেন। শনিবার বিকালে যৌতুক ও বাপের বাড়ির সম্পত্তি দেওয়ার জন্য স্বামী তাকে বেদম মারধর করেন এবং মাথা ন্যাড়া করে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে স্থানীয় লোকজন জখম অবস্থায় তাকে পটুয়াখালীর আড়াইশ’শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, নির্যাতিতা তাহমিনার স্বামী রফিকুল ইসলামকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে যৌতুকের দাবিতে স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০