সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী

সাহেদ করিমের প্রতারণা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০ ২১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সাহেদ করিমের গ্রেফতারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে নিজ বাসভবনে গণমাধ্যমের কাছে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদ সব সময় প্রতারণা করার জন্য ফাঁক ফোকর খুঁজতো। তার এই প্রচারণার অংশ হিসেবেই সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি উঠাতো।

এসব দিয়েই তার প্রতারণার কাজকে আরও সহজ করতো।

তিনি বলেন, টেলিভিশন টকশোতেও সে (সাহেদ) একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিল, এটাও ছিল তার প্রতারণার অংশ। তবে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। তার প্রতারণাকে দীর্ঘস্থায়ী করতে দেওয়া হয়নি, আমরা তাকে ধরে ফেলেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন করোনা চিকিৎসার জন্য কেউ হাসপাতাল দিতে চাচ্ছিল না, তখন সাহেদ নিজ থেকে এগিয়ে এসেছে। তার উদ্দেশ্য যে ছিল প্রতারণা সেটা সেই মুহূর্তে বোঝা যায়নি। কিন্তু এই সবকিছুর মূলে তার উদ্দেশ্য ছিল প্রতারণা, সেটা এখন বোঝা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাহেদ করিমের প্রতারণা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০