সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আয়ুর্বেদিকে সাময়িক সনদপত্র নিয়েও গত ১২ বছর অ্যালোপ্যাথিক চিকিৎসা দিচ্ছিলেন তিনি। জলিয়াতির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মিজানুর রহমান নামে ওই ভুয়া চিকিৎসককে ২ বছরের বিনাশ্রম সাজা দিয়েছে।

আজ রোববার (২৮ জুন) দুপুর সোয়া ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হাসপাতালটিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই চিকিৎসকের সহযোগীসহ আরও তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সূত্রে জানা যায়, মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয়ে কাজ করছিলেন আটক মিজানুর রহমান। তিনি তার প্রেসক্রিপশনে নিজেকে হৃদরোগ বিশেষজ্ঞ ও এমফিল ডিগ্রিধারী দাবি করতেন। অথচ তিনি একজন ইউনানী চিকিৎসক। গ্রেপ্তারের পর তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তাকে সহায়তা করায় হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হাসিনুর রহমানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযান পরিচালনাকরী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন হাসপাতালে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ভুয়া চিকিৎসকের অপতৎপরতাসহ বিভিন্ন বিষয় নজরদারি করছে গোয়েন্দারা। মতিঝিলের এই হাসপাতালটিতে ভুয়া চিকিৎসক থাকাসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে ভুয়া চিকিৎসককে মিজানুর রহমানকে হৃদরোগ বিশেষজ্ঞ প্রচার এবং চেম্বারে করার ব্যবস্থা করে দেওয়ায় হাসপাতালটির অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার মো. হাসিনুর রহমানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

একই সময় হাসপাতালটির ফার্মেসিতে অপারেশন থিয়েটারে ব্যবহৃত ইনজেকশন, সার্জিক্যাল আইটেম এবং ওষুধ রাখার দায়ে শফিউল ইসলাম ও আব্দুল জলিল নামে আরও ২ জনকে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০