সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বানারীপাড়ায় ঘুষের টাকা ফেরত দেওয়ায় দু’বছর পরে প্রধান শিক্ষক’র বরখাস্তাদেশ প্রত্যাহার ! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রিয়াজ আহম্মেদের বিরুদ্ধে লাইব্রেরিয়ান
নিয়োগের ঘুষের টাকা ফেরত দিয়ে দুই বছর আগের বরখাস্ত আদেশ প্রত্যাহার
করানোর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের
মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৩ সালে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি
দেওয়া হয়। ওই সময় মানিক নামের এক প্রার্থীকে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে
নিয়োগ পরীক্ষার দিন প্রধান শিক্ষক এস এম রিয়াজ আহম্মেদ ৩০ হাজার টাকা
উৎকোচ নেন। পরে মানিকের নিয়োগ না হওয়ায় ওই টাকা ফেরত চাওয়া নিয়ে
দ্বন্দ্বের অবতারণা হয় এবং এক পর্যায়ে প্রধান শিক্ষকের পক্ষে ও বিপক্ষে
দুটি গ্রুপের সৃষ্টি হয়। ২০১৮ সালে লাইব্রেরিয়ান পদে নিয়োগের নাম করে ৩০
হাজার টাকা নিয়ে ফেরত না দেওয়া সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়
পরিচালনা পর্ষদের তৎকালীণ সভাপতি ও বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের
অধ্যক্ষ নিজাম উদ্দিন সভা ডেকে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে নিজের
ভগ্নিপতি সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষকের দায়িত্ব দেন। সেই থেকে প্রধান শিক্ষক তার বরখাস্তাদেশ
প্রত্যহারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। সম্প্রতি উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলমের অফিসে এনিয়ে দু’পক্ষকে নিয়ে সালিশ বৈঠক
হয়। ওই বৈঠকের সিন্ধান্ত অনুযায়ী ১১ জুন বহিস্কৃত প্রধান শিক্ষক এস এ ম
রিয়াজ আহম্মেদ লাইব্রেরিয়ান পদের জন্য নেওয়া ঘুষের ৩০ হাজার টাকা ফেরত
দিলে বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভা ডেকে তার বরখাস্তাদেশ প্রত্যাহার
করে তাকে পুনর্বহাল করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নের
মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রিয়াজ আহম্মেদ বলেন
লাইব্রেরিয়ান পদে নিয়োগ পরীক্ষার দিন সকালে তিনি বরিশাল যাওয়ার উদ্দেশ্যে
বিশারকান্দি লঞ্চ ঘাটে গেলে সেখানে ওই পদের প্রার্থী মানিকের চাচা
দেলোয়ার হোসেন তার কাছে এসে ৩০ হাজার টাকা দিয়ে বলেন বিদ্যালয়ের সভাপতি
অধ্যক্ষ নিজাম উদ্দিন এটা তাকে নিতে বলেছেন। পরে সেই টাকা নিয়ে তিনি
বরিশালে নিয়োগ পরীক্ষার স্থলে গিয়ে অধ্যক্ষ নিজামউদ্দিনের হাতে তুলে দিলে
সেখানে বসে নিয়োগ সংক্রান্ত ব্যপারে অধ্যক্ষ নিজাম সেই টাকা থেকে ১৩
হাজার টাকা খরচ করেন। এছাড়া প্রধান শিক্ষক এস এম রিয়াজ আহম্মেদ দাবি করেন
৩০ হাজার টাকা করে তিন বার মোট ৯০ হাজার টাকা অধ্যক্ষ নিজাম উদ্দিন তার
কাছ থেকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া সহ বিভিন্নভাবে চাপ দিয়ে আদায়
করেছেন। এছাড়া বিদ্যালয়ে ভোকেশনাল শাখায় জালিয়াতির মাধ্যমে একজনকে
কম্পিউটার ডেমোনেস্ট্রেটর নিয়োগ দেওয়ার জন্য বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ
নিজাম উদ্দিন নানাভাবে চেষ্টা করেও তাকে রাজি করতে না পারায় লাইব্রেরিয়ান
পদের জন্য নেওয়া ৩০ হাজার টাকাকে ইস্যু করে আরও বিভিন্ন মিথ্যা অভিযোগ
এনে তাকে বরখাস্ত করেছিলেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মোস্তফা আলম বলেন দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান এবং বিদ্যালয়ের শিক্ষার
সুষ্ঠু ও অনুকুৃল পরিবেশ ফিরিয়ে আনতে দু’পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে
সমঝোতা করে দেওয়া হয়েছে। ওই বৈঠকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বর্তমান
সভাপতি ভূবন্বেষর বাইন অভিজিৎ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ
ব্যপারে বিশারকান্দি মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের
সাবেক সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ঘুষের টাকা ফেরত দেওয়ায় দু’বছর পরে প্রধান শিক্ষক’র বরখাস্তাদেশ প্রত্যাহার ! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০