সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

৮০ কিলোমিটার পথ একা একা হেঁটে এসে বিয়ের পিঁড়িতে বসলেন কনে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ২৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
প্রায় ৮০ কিলোমিটার পথ একা একা হেঁটে এসে বিয়ের পিঁড়িতে বসলেন কনে। ভারতের উত্তর প্রদেশের ওই কনের বয়স ২০ বছর। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বরের বাড়িতে উপস্থিত হন তিনি।
তাদের বিয়ে হওয়ার কথা ছিল গত ৪ মে। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউনে সবকিছু ভেস্তে যায়। তারিখ অনুযায়ী বিয়ে হয়নি।
গত মার্চ থেকেই ভারতে যান চলাচল বন্ধ। তবে থেমে ছিল না যোগাযোগ। ফোনেই একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে গেছেন গলদী এবং তার হবু বর ভেরেন্দ্র কুমার (২৩)।
বিয়ে পিছিয়ে যাওয়ায় তাদের দু’জনেই মনমরা হয়েছিলেন। অবশেষে গত বুধবার সাহসী পদক্ষেপ নিলেন গলদী। কানপুরের বাসিন্দা গলদী সিদ্ধান্ত নিলেন হেঁটেই ভেরেন্দ্রর বাড়ি যাবেন।
এদিকে গলদী আসছেন শুনে ভেরেন্দ্রর বাড়ির লোকজন একটি পুরোনো মন্দিরেই তাদের বিয়ের আয়োজন শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনের গায়ে ছিল লাল শাড়ি, ওড়না এবং বর পরেছিলেন সাদা শার্ট আর জিন্সের প্যান্ট। তবে তারা দুজনেই মাস্ক পরে ছিলেন। ওই বিয়েতে এক সমাজকর্মীও উপস্থিত ছিলেন।
গত দু’মাসে ভারতে লকডাউনের কারণে কয়েক হাজার বিয়ে পিছিয়ে গেছে। ভারতে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছে ৩ হাজার ৭২৮ জন। এর মধ্যেই অনেকেই ভিডিও কলের মাধ্যমেই বিয়ে সেরে ফেলেছেন।
এদিকে উত্তরপ্রদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। অপরদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কমপক্ষে ১৩০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৮০ কিলোমিটার পথ একা একা হেঁটে এসে বিয়ের পিঁড়িতে বসলেন কনে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০