ময়মনসিংহে করোনায় ডাক্তারসহ আরো শনাক্ত ১২ প্রতিমন্ত্রীর বাড়িসহ লকডাউন
- আপডেট সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ২৩২ বার পড়া হয়েছে

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃঃ-
ময়মনসিংহে ১ জন চিকিৎসকসহ আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩১ জনে দাঁড়িয়েছে।
রোববার করোনা শনাক্ত দন্ত চিকিৎসকের বাসভবন নগরীর পন্ডিতপাড়ায় অবস্থিত হওয়ায় গত রাত ১০টা থেকে পুরো পন্ডিতপাড়া এলাকাটি লকডাউন করা হয়েছে।
এলাকায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসভবনটিও লকডাউনের আওতায় পড়েছে। পন্ডিতপাড়ার সকল প্রবেশ পথে পুলিশ পাহারা। এখান থেকে কাউকে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হচ্ছে না।
বর্তমানে গফরগাঁও জেলার ৩ ডাক্তার ও তিন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারসহ ১০ জন, সদরে এক চিকিৎসকসহ ৬ জন, ঈশ্বরগঞ্জে একই পরিবারের ৩ জনসহ ৬ জন, নান্দাইলে ২ জন, মুক্তাগাছায় ৩ জন, হালুয়াঘাটে ২ জন এবং ভালুকায় ১ জন শনাক্ত হওয়ায় আইসোলেশনে রয়েছেন। ফুলপুরে করোনা শনাক্ত ১ জন মারা গেছেন জানা যায়।
























