সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বেনাপোল থেকে ফেনসিডিল আনতে গিয়ে মডেল স্কুল শিক্ষক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: দেশে করোনাভাইরাস সংক্রমণের মধ‌্যেও ফেনিসিডিলের চাহিদা বেড়েছ। এক বোতল ফেনসিডিল ৫০০ থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাই লাভের কথা চিন্তা করে এ পথে পা বাড়াচ্ছেন সমাজের ভদ্রজনেরাও।

বেনাপোল থেকে এক বোতল ফেনসিডিল বরিশালে নিতে পারলেই ৫০০ টাকা লাভ। তাই সুদূর বরিশাল থেকে মোটরসাইকেল হাঁকিয়ে বেনাপোলে গেছেন কয়েকজন মাদক ব‌্যবসায়ী। দুঃখজনক হলেও এদের মধ‌্যে একজন স্কুল শিক্ষক রয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বেনাপোলে ৮০ বোতল ফেনসিডিলসহ বিজিবির হাতে আটক হয়েছেন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের এক সহকারী শিক্ষক।

যশোর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, সোমবার সকালে সীমান্তবর্তী পুটখালি সড়ক দিয়ে বেনাপোল বাজারের দিকে আসছিলেন এক মোটরসাইকেল আরোহী। পথে শিকড়ি বটতলায় বিজিবির টহল দল তাকে থামায়। তার ঘাড়ে ঝোলানো স্কুলব্যাগে তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম সুমন। বাবার নাম মকবুল আহমেদ। তিনি বরিশাল গভঃ মডেল স্কুল এবং কলেজের সহকারি শিক্ষক। আটক নজরুল ইসলামকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল সেলিম রেজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোল থেকে ফেনসিডিল আনতে গিয়ে মডেল স্কুল শিক্ষক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০