সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জের কর্মস্থল ছাড়তে হলো পিআইও নুরুন্নবী সরকারকে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

গাইবান্ধা ছাড়লেন পিআইও নুরুন্নবী অতিরিক্ত দায়িত্বে সদরের পিআইও অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জের কর্মস্থল ছাড়তে হলো দুর্নীতিসহ নানা কর্মকাণ্ড বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও নুরুন্নবী সরকারকে। নতুন কর্মস্থল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যোগদানের জন্য সুন্দরগঞ্জ থেকে ছাত্রপত্র রিলিজ নিয়েছেন নুরুন্নবী। দুই দফায় বদলির আদেশ-স্ট্যান্ড রিলিজ নানা নাটকিয়তা আর ব্যাপক সমালোচনার মুখে সুন্দরগঞ্জ ছাড়লেন তিনি। একই সঙ্গে অধিদপ্তরের আদেশে সুন্দরগঞ্জে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন সদর উপজেলার পিআইও আনিছুর রহমান।
১৫ মার্চ রবিবার বিকেলে নুরুন্নবী সরকারের ছাড়পত্র রিলিজ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আলহাজ মোঃ ইদ্রিস আলী সরকার মুঠফোনে বলেন গত ৯ মার্চ অধিদপ্তরের আদেশে ১৬ মার্চের মধ্যে বাঘাইছড়িতে যোগদানে ছাত্রপত্র রিলিজ নিয়েছেন নুরুন্নবী। ১৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থল বাঘাইছড়িতে যোগদান না করলে তিনি স্ট্যান্ড রিলিজ হবেন বলেও আদেশে উল্লেখ রয়েছে। এছাড়া অধিদপ্তর সদর উপজেলার পিআইও আনিছুর রহমানকে সুন্দরগঞ্জের অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন। আগামি ১৭ মার্চ থেকে দাপ্তরিক কাজ ও দায়িত্ব পালন শুরু করবে আনিছুর। তিনি আরও বলেন দুই দফার তদন্তে অনিয়ম-দুর্নীতি প্রমাণে শাস্তির সুপারিশ করে কমিটি প্রতিবেদন জমা দিলেও তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে তা জানা নেই। তবে ক্ষমতার অপব্যবহার-অসদচারণসহ শৃঙ্খলাভঙ্গ এবং আর্থিক দুর্নীতি প্রমাণে ছাড় পাওয়ার সুযোগ নেই নুরুন্নবীর। প্রতিবেদনের আলোকেই তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিবে অধিদপ্তর। এরআগে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশে গেলো বছরের ২৮ সেপ্টেম্বর নুরুন্নবীকে চট্রগ্রামের সন্দ্বীপে বদলির আদেশ দেয় অধিদপ্তর। কিন্তু দুর্নীতি-লুটপাটে রাজত্ব কায়েমের কারণে স্ট্যান্ড রিলিজের পরেও সুন্দরগঞ্জ ছেড়ে যেতে চাননি নুরুন্নবী। উচ্চ আদালতের দারস্থ হয়ে বদলি স্থগিতে রিট পিটিশন আদেশে বহাল থাকেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারী অধিদপ্তরের আপিল আবেদনে চেম্বার জজ আদালতে সেই রিট আদেশ স্থগিত হয়। পরে ৯ মার্চ নুরুন্নবীকে বাঘাইছড়িতে বদলির আদেশ দেয় অধিদপ্তর। প্রসঙ্গত: ২০১৫ সালে সুন্দরগঞ্জে যোগদানের পর ঘুষ-দুর্নীতি-লুটপাটের ঘটনায় নুরুন্নবীর বিরুদ্ধে দুদকসহ পাঁচটি মামলা হয়। নুরুন্নবীর দুর্নীতি কর্মকা- নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রচার হয়। দুর্নীতির সংবাদ প্রচারে ১৬ অক্টোবর রংপুর আদালতে ১২ গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মানহানীর দুটি মামলা করেন নুরুন্নবী। এছাড়া ক্ষমতা-প্রভাব বিস্তার আর হামলা-মামলাসহ নানা বিতর্কিত কর্মকান্ডে আলোচিত হন নুরুন্নবী। গত ৫ বছরে নুরুন্নবীর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণ পায় স্থানীয় প্রশাসন অধিদপ্তরসহ দুদকের কমিটি। শাস্তির সুপারিশ করে কমিটি একাধিক প্রতিবেদন দিলেও অদৃশ্য কারণে নুরুন্নবীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জের কর্মস্থল ছাড়তে হলো পিআইও নুরুন্নবী সরকারকে।

আপডেট সময় : ১০:৩৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০