খদ্দের সেজে ‘পার্লারে’ পুলিশ, আটক তিন নারী। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ ২৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: অসামাজিক কার্যকলাপ চলছে পার্লারে। আর সেটা ধরতেই খদ্দের সেজে ম্যাসাজ পার্লারে যেতেন পুলিশ কর্মকর্তারা। অবশেষে গত সোমবার হঠাৎ তল্লাশি চালিয়ে সেখান থেকে তিন নারীকে আটক করা হয়। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর নাগেরকয়েল জেলার। খবর কলকাতা ২৪x৭ এর।
জানা গেছে, ঐ পুলিশ কর্মকর্তারা হাতেনাতে ম্যাসাজ পার্লারের আড়ালে হওয়া অসামাজিক কার্যকলাপ ধরে ফেলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক তিন নারী অসামাজিক কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, তল্লাশি চালানোর পরে তিন নারীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। আরও তথ্য বের করতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, মূল অভিযুক্তের নাম আলেকজান্ডার। তার বাড়ি ভারতের কেরালায়। কয়েক বছর আগে নাগেরকয়েলে ওই ম্যাসাজ পার্লার খোলেন। সেখানে অসামাজিক কাজের জন্য পুদুচেরি, তিরুপ্পুর এবং অরণি থেকে ঐ তিন নারীকে আনা হয়।


























