সংবাদ শিরোনাম ::
“আগৈলঝাড়ায় দুটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ১জন আহত”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০ ১০০০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার স্বরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের
সামনে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঐচারমাঠ গ্রামের রমনী বাড়ৈর ছেলে প্রত্যয় বাড়ৈ (২৪) ও গৌরনদী উপজেলার কসবা গ্রামের আবু বক্কর সরদারের ছেলে অভি সরদার (২২) গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল ফাহাদ অভি সরদারকে মৃত ঘোষনা করে। আহত প্রত্যয়কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


























