সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ ২১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-

চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার দিনের কর্মসূচির শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান। সব ভাষা শহীদসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে মূল অংশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সকালে দূতাবাসের দোয়েল হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ও বলিষ্ঠ নেতৃত্বে ভাষা আন্দোলনের পটভূমি রচিত হয়। বাঙালির স্বাধীকার আন্দোলনের প্রতিটি ধাপে ভাষা আন্দোলনের মূল মন্ত্র সবিশেষ ভূমিকা রেখেছে। রাষ্ট্রদূত সবাইকে অবহিত করেন যে ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বেইজিংয়ে বঙ্গবন্ধু কর্নারর উদ্বোধন করা হবে। আলোচনা সভা শেষে একুশের গান, কবিতা আবৃত্তি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় হতে পাঠানো প্রামাণ‌্য চিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

আপডেট সময় : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০