সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ভালোবাসা দিবসে এক ছাত্রীকে তিন বন্ধু মিলে রাতভর ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
ভালোবাসা দিবসে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে সারাদিন ঘুরে বেড়ানোর পর তিন বন্ধু মিলে রাতভর ধর্ষণ করার ঘটনা ঘটেছে খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকায়।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও ধর্ষণের দৃশ্য ভিডিওধারণকারীকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ধর্ষণের ভিডিও গায়েব করে দেয়া হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

একাধিক সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি দৌলতপুরে ফুপুর বাড়ি থেকে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে নিয়ে ঘুরতে বের হয় চন্দনীমহল এলাকার শাহিন (২৬) ও তার বন্ধু কাজল ও তাজুল মল্লিক। রাতে বিভিন্নস্থানে ঘুরে বেড়ানোর পর শাহিন ও তার বন্ধুরা চন্দনীমহল এলাকায় জনৈক শরিফুলের বাড়িতে নিয়ে মেয়েটিকে রাতভর ধর্ষণ করে। শনিবার তাকে কাটাবন এলাকায় ফেলে দিয়ে যায়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

রাতভর ধর্ষণের সেই দৃশ্য ভিডিও ধারণ করে শরিফুল। সেই ভিডিও দিয়ে মেয়েটিকে সে ফাঁদে ফেলার চেষ্টা করে। এ বিষয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মামলা হয়েছে। মামলায় শাহিন, কাজল ও তাজুলের নাম থাকলেও রহস্যজনকভাবে শরিফুলের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বলেন, তিনজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। শাহিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে শরিফুলের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে এড়িয়ে যাবার চেষ্টা করেন। পরে বলেন, তদন্তে দেখা যাবে কে কে জড়িত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালোবাসা দিবসে এক ছাত্রীকে তিন বন্ধু মিলে রাতভর ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০