সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও মাঠ জুড়ে গমের সবুজ শীষে সমারোহ, স্বপ্নে বিভোর কৃষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় এবার গমের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে । মাঠজুড়ে বাতাসে দোল খাচ্ছে গমের শীষ। তাইতো কষ্টার্জিত ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর এখন এ এলাকার কৃষকরা। তাদের মুখে এখন হাসির ঝিলিক। কোন প্রাকৃতিক দুর্যোগের মুখে না পড়লে উৎপাদিত গম তাদের নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করে আর্থিক লাভবান হতে পারবেন বলে আশা করছেন তারা। এ জেলায় এবার গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা। স্বল্প সময় এবং লাভ বেশি হওয়ায় দিন দিন গম চাষীর তালিকা বেড়েই চলেছে। জেলার কৃষকদের কাছে গম একটি লাভজনক ফসলে পরিণত হয়েছে।এ মৌসুমে ২ লাখ ২৭ হাজার ২১৪ মেট্রিক টন গম উৎপাদনের আশা করছে কৃষি অধিদফতর। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে গমের আবাদ হয়েছে। বর্তমানে ফসলী মাঠ ভরে গেছে সবুজ সমারোহে। তাই ঠাকুরগাঁওয়ে এ বছর গমের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।ঠাকুরগাঁও সদর উপজেলার দেবী গ্রামের কৃষক আশরাফুল ইসলাম জানান, গম চাষাবাদ খুব সহজ এবং স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল। তিনি এবছর ২৫ শতক জমিতে গমের আবাদ করেছেন। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হবে বলে তিনি আশা করছেন।হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের চন্দ্র মোহন বলেন, গম চাষাবাদে খরচ এবং রোগ বালাই খুব কম হয় । এবছর আমি দুই একর জমিতে চাষ করেছি, ফলন ভাল হয়েছে।বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামের আলমগীর হোসেন জানান, এক বিঘা মাটিতে গম চাষে ৬-৭ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা মাটিতে কমপক্ষে ১১-১৪ মণ গম উৎপাদন হয়। গমের মূল্য প্রতিমণে ১ হাজার টাকা হলেই ভাল লাভ হবে কৃষকের।বালিয়াডাঙ্গী উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার তপন মাহমুদ বলেন, কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরণের সহযোগিতা পরামর্শ দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শষ্য) কৃষিবিদ মো. সফিকুল ইসলাম জানান, যেখানে শীত যত দীর্ঘ হবে সেখানে গমের আবাদ তত ভালো হবে। এ বছর শীত দীর্ঘ হওয়ায় এ জেলায় গমের বাম্পার ফলন আশা করছি। গত বছরের তুলনায় এ বছর আরো অনেক বেশি গম উৎপাদন হবে বলে আমি আশাবাদ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও মাঠ জুড়ে গমের সবুজ শীষে সমারোহ, স্বপ্নে বিভোর কৃষক

আপডেট সময় : ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০