সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

আল্লাহর নামে দেয়া লক্ষাধিক টাকা মূল্যের একটি ষাঁড় চেয়ারম্যান ও এক ইউপি সদস্য মিলে জবাই করে মাংস বিক্রি করে দিয়েছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০ ২০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে আল্লাহর নামে (মানত) ছেড়ে দেয়া লক্ষাধিক টাকা মূল্যের একটি ষাঁড় (গরু) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক ইউপি সদস্য (মেম্বার) মিলে জবাই করে মাংস বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের গোচরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজী এবং ইউপি সদস্য মো. বাবু হাওলাদার কয়েকজন সহযোগী নিয়ে আল্লাহর নামে ছেড়ে দেয়া একটা ষাঁড় জবাই করেন। এরপর তারা প্রতি ২ কেজি মাংস ১ হাজার টাকা করে ৭০ জনের কাছে বিক্রি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, জবাই করার আগে শুক্কুর নামে স্থানীয় এক ব্যক্তি কাজীর ভিটা (মাঠ) নামক একটি নির্জন স্থানে নিয়ে পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে আঘাত করে ষাঁড়টির পেছনের দুটো পা ভেঙে ফেলেন। এরপর কয়েকজন মিলে সেখানে ষাঁড়টি জবাই করে মাংস ভ্যান গাড়িতে করে চেয়ারম্যানের বাসার সামনে নিয়ে আসেন। চেয়ারম্যান জেসমিন কাজী ও বাবু মেম্বারের উপস্থিতিতে ৭০ জনের কাছে বিক্রি করা হয় ওই মাংস।

এ বিষয়ে সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, ষাঁড়টি অসুস্থ ছিল বলে জবাই করা হয়েছে। মাংস বিক্রির টাকা উপজেলা রাজস্ব খাতে জমা দেয়ার হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার জানান, ইউনিয়ন চেয়ারম্যান আমাকে ফোন করে বলেন, আল্লাহর নামে ছাড়া একটি গরু অসুস্থ হয়ে পড়েছে। আমি পশুটিকে চিকিৎসা করানোর জন্য বলেছিলাম। কিন্তু তিনি সেটা না করে জবাই করে মাংস বিক্রি করেছেন বলে খবর পেয়েছি।

তিনি আরও জানান, মাংস বিক্রির টাকা উপজেলার রাজস্ব খাতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আল্লাহর নামে দেয়া লক্ষাধিক টাকা মূল্যের একটি ষাঁড় চেয়ারম্যান ও এক ইউপি সদস্য মিলে জবাই করে মাংস বিক্রি করে দিয়েছেন

আপডেট সময় : ০৭:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০