৬০ মণ জাটকা ও ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দসহ ৪ জনকে আটক। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৮:৫২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ ১২২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেস্ক
পটুয়াখালীর গলাচিপায় ৬০ মণ জাটকা ও ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা । মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন, আবু তাহের (২৫), শহিদুল প্যাদা (৩০), মোরসালিন মৃধা (২২), সোলায়মান (২০) ।
র্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পানপট্টি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬০ মণ জাটকা ও ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দসহ ৪ মাছ বিক্রেতাকে আটক করা হয় । পরে তাদের গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় । এ সময় অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জব্দ করা জাটকাগুলো ২০ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।


























