সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক::সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ঢাকা, খুলনা, মাদারীপুরসহ সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের হাতকড়া পড়াচ্ছে। কাউকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে।

বক্তারা সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। একই সাথে খুলানায় ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান রাকিব উদ্দিন পান্নুর উপর হামলাকারী চীনা নাগরিককে বাংলাদেশ থেকে বহিস্কারের দাবি জানানো হয়।

প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, রিপোর্টার্স ইউনিটির সধারণ সম্পাদক মিথুন সাহা ও ফটো সাংবাদিক নেতা মো. মনিরুজ্জামানসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০