সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অনাস্থা দিয়ে সাংবাদিক সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলিলুর রহমান স্টাফ রিপোর্টার

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলামকে দলীয় কর্মসূচিতে অনুপস্থিত ও মাদক ব্যবসার সাথে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে গত ২৯ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সভা ডেকে তাকে অনাস্থা প্রদান করেন।

এ ঘটনায় শনিবার সকাল ১১টায় আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন খান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করেন।

সাংবাদিক সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ৯ মে ২০১৮ইং সালে মাহবুবুল ইসলামকে সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট (আংশিক) উপজেলা কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এ কমিটির মেয়াদ দেয়া হয় ১ বছর। গত ১ বছর ৭ মাস অতিবাহিত হলেও অদ্যবদি উপজেলার পূর্নাঙ্গ কমিটি ও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি করতে ব্যর্থ হয়েছেন সভাপতি। এ সকল কমিটি করতে সাধারণ সম্পাদকসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ সভাপতিকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও তিনি পূর্নাঙ্গ কমিটি করার ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি। এতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন ও দলীয় কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। বর্তমানে উপজেলা সভাপতির সাথে ইউনিয়ন ও উপজেলার অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে কোন প্রকার যোগাযোগ না থাকায় ঐত্যিবাহী এ ছাত্র সংগঠনটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

সাংবাদিক সম্মেলনে আরো অভিযোগ করা হয়, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম গত ২৭ মে ২০১১ তারিখে পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের টহল সদস্যদের হতে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিলেন। বর্তমানে মামলাটি চলমান আছে। তিনি এখনো গোপনে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের কাছে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এসকল অভিযোগে গত ২৯ ডিসেম্বর ১৪ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন খান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজের নেতৃত্বে সভা ডেকে সভাপতি মাহবুবুল ইসলামকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি (অনাস্থা) প্রদান করেন। সভায় সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন হাওলাদার, মোঃ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল আমিন, ইব্রাহীম বিশ্বাস, আশিকুর রহমান আসলাম, মোফদি সরোয়ার সওমসহ উপজেলা নেতৃবৃন্দ।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম মুঠোফোনে বলেন, উপজেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি করে গত ১মাস পূর্বে জেলায় জমা দিয়েছি। ইউনিয়ন কমিটি করতে পারি নাই। আর আমার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ মিথ্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অনাস্থা দিয়ে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ০৯:৩৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০