সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

এক দিনে ৯ সচিব পদে পরিবর্তন ও রদবদল করা হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: এক দিনে ৯ সচিব পদে পরিবর্তন ও রদবদল করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন। তিনি বর্তমান জনপ্রশাসনসচিব ফয়েজ আহম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
সোমবার বিকেলে এসব নিয়োগের বিষয়ে একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে দুপুরে চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়। এ নিয়ে এক দিনে নয় সচিব পদে পরিবর্তন হলো।
সচিব হিসেবে পদোন্নতি হওয়ার আগে শেখ ইউসুফ হারুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ শাখা নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি বাংলাদেশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব।

শেখ ইউসুফ হারুনের জায়গায় স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক মো. আলী নূর। এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হয়েছেন ধর্মসচিব মো. আনিছুর রহমান। আর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলাম। সমাজকল্যাণসচিব হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

এর আগে পৃথক প্রজ্ঞাপনে নতুন তথ্যসচিব হিসেবে নিয়োগ দেয়া হয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে। এ ছাড়া তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।

এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান সুলতান আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব করা হয়েছে।

একই দিনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তাহমিনা বেগমকে গ্রেড-১ (সচিবের সমান বেতন) পদে পদোন্নতি দেয়া হয়।

এর আগে রোববার বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমেদ কায়কাউসকে মুখ্য সচিব করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক দিনে ৯ সচিব পদে পরিবর্তন ও রদবদল করা হয়েছে

আপডেট সময় : ০২:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯