সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ডাকসুতে হামলার ঘটনায় এবার ভিপি নুরের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ ২৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় এবার নিজে মামলা দায়ের করেছেন ভিপি নুর। শাহবাগ থানায় ৩৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে শাহবাগ থানায় মামলাটি করা হয় বলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও শাহবাগ থানার ওসি আবুল হাসান।

এর আগে সোমবার মধ্যরাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানা পুলিশ মামলা করে।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন দিয়ে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুল হক নুর। ওই আন্দোলনের পর পরিচিতি পাওয়া নুর ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে ডাকসুর ভিপি পদে নির্বাচিত হন।

ডাকসু ভিপি হওয়ার পর থেকে তার ওপর হামলা যেন থামছেই না। হামলা হয়েছে ভিপি হওয়ার আগেও। নিজ ক্যাম্পাসসহ একাধিক জায়গায় বারংবার হামলার শিকার হওয়া এই ছাত্র নেতাকে নিয়ে আলোচনা হচ্ছে দেশজুড়ে।

সর্বশেষ পাঁচদিনের ব্যবধানে ঢাবি কাম্পাসে দুইবার হামলার শিকার হন ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীরা। গত ১৭ ডিসম্বের রাজু ভাস্কর্যের পাদদেশে হামলায় নূরের দুই আঙুল ভেঙে যায়। আর গত রোববার হামলার শিকার হন ডাকসুতে নিজের কক্ষে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডাকসুতে হামলার ঘটনায় এবার ভিপি নুরের মামলা

আপডেট সময় : ০৪:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯