সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন সেলিনা ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন সেলিনা ইসলাম। সোমবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাক্ষাৎ শেষে তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই।
আর সর্বোচ্চ আদালতে জামিন না পাওয়ার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলেছেন খালেদা জিয়া। সুপ্রিমকোর্টে জামিন নামঞ্জুরের বিষয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে বোন সেলিনা ইসলাম বলেন, ‘এটা তো নজিরবিহীন।

আমাদের বিশিষ্ট আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এটা নজিরবিহীন, এরকম নজির দেখা যায় না। ওনার বয়স, ওনার অসুস্থতা- এসব বিষয়ে বিবেচনা করে জামিন হওয়া উচিত ছিল।
জামিন মানে ছেড়ে দেয়া না, জামিন মানে মুক্তি না। সে জামিনে থাকবে। জামিন তো দিতেই পারত। জামিন তো দিলেন না ওনারা। একই রকম মন্তব্য খালেদা জিয়ারও। নজিরবিহীন বলেছেন উনি।’

সেলিনা ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। ওঠাবসা কিছুই করতে পারছে না। খেতে পারছে না। খেলেই বমি হয়ে যাচ্ছে। পেটে ব্যথা হচ্ছে। এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার। সে তো হাঁটাচলা করতে পারছে না, বসতে পারছে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। সুগার ১২ এর নিচে কখনই আসে না। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৫ আছে। এই রকম অসুস্থতায় তার উন্নত চিকিৎসা দরকার। আমরা তো বলেছিলাম। ওনারা জামিন তো দিলেন না। আমরা কী করব।’

বিএসএমএমইউতে বোনের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে সেলিনা ইসলাম বলেন, ‘তার (খালেদা জিয়া) পেটে ব্যথা হচ্ছে। ডাক্তার ওষুধ দিচ্ছে না। এখানে ঠিকমতো তার চিকিৎসা হচ্ছে না। এখানে কীভাবে সে বাঁচবে?’ তিনি বলেন, ‘খালেদা জিয়া দোয়া করতে বলেছেন দেশবাসীকে। এছাড়া আমাদের কী করার আছে?’

প্যারোল নিয়ে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘না, এরকম কোনো কথা হয়নি।’

বিকাল ৩টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান পরিবারের সদস্যরা। এক ঘণ্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করেন।

পরিবারের সদস্যরা হলেন- খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলে অভিক এস্কান্দার।

শনিবার পরিবারের সদস্যদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে। সর্বশেষ ১৩ নভেম্বর বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন।

১ এপ্রিল থেকে অসুস্থ হয়ে খালেদা জিয়া বিএসএমএমইউর ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন সেলিনা ইসলাম

আপডেট সময় : ১০:১৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯