সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

মাকে সংবর্ধনা প্রদান কান্নায় ভেঙে পড়লেন জেলাপ্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ ৪১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::৯৯ জন মুক্তিযোদ্ধার রত্মগর্ভা মাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা ফারহানা কাউনাইন। তার এ কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার নরসিংদীর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ৯৯ মুক্তিযোদ্ধার রত্নগর্ভা মাকে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ডিসি।

বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ‘জাতির শ্রেষ্ঠ রত্নগর্ভা মায়েদের যথাযথ সম্মান জানানোর ভাষা আমাদের জানা নেই। তবে এ দেশের প্রতি ইঞ্চি মাটি, তরুলতা, পাখি, ফুল, নদী জানে, তাদের প্রতি আমাদের ঋণ। কৃতজ্ঞচিত্তে বীর জননীদের স্মরণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি রইলো স্বশ্রদ্ধ সালাম।’

কান্নাজড়িত কণ্ঠে ডিসি বলেন, ‘আমার দাদির তিন ছেলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু বাংলাদেশের মানুষের সৌভাগ্য হলো না আমার দাদিকে একটু সম্মান দেওয়ার। আমি আজ রত্মগর্ভা মায়েদের সংবর্ধনা দিয়ে নিজেকে গর্ববোধ করছি।’

জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এএইচ এম জামেরি হাসান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, ৭১’র মুক্তিযুদ্ধ সেক্টরস কমান্ডার ফোরাম নরসিংদী শাখার সভাপতি আবদুল মোতালিব পাঠান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, ডিডিএলজি মাহবুব উল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ প্রমুখ।

সংবর্ধনা প্রদানের আগে মুক্তিযোদ্ধাগণের প্রত্যেক রত্নগর্ভা মায়েদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্মান প্রদর্শন করা হয়। এ ছাড়া তাদের প্রত্যেককে একটি করে শাড়ি, কম্বল ও চাদর উপহার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাকে সংবর্ধনা প্রদান কান্নায় ভেঙে পড়লেন জেলাপ্রশাসক

আপডেট সময় : ০১:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯