১১ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
বুবলীকে নিয়ে নতুন করে বাঁচতে চান নায়ক শাকিব

বুবলীকে নিয়ে নতুন করে বাঁচতে চান নায়ক শাকিব

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নতুন করে বাঁচতে চান নায়ক শাকিব খান। প্রয়োজন হলে তাকে নিয়ে ভারতে পালিয়ে যেতেও দ্বিধা নেই তার!
তবে বাস্তবে এমনটা না হলেও ‘বীর’ সিনেমায় হুবহু এমন দৃশ্যে দেখা যাবে ঢালিউডের এই দুই জনপ্রিয় অভিনেতাকে।

ছবির একটি দৃশ্য এমন—জীবন নিয়ে হতাশ শাকিব। কাজ করছেন সীমান্ত-সংলগ্ন একটি কয়লার ডিপোতে। তবে তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন বুবলী।

তাই বুবলীকে আঁকড়ে ধরে বাঁচতে চান শাকিব। জীবনের সাধ-আহ্লাদ পূর্ণ করতে প্রয়োজনে বুবলীকে নিয়ে পাশের দেশ ভারতে পালিয়ে যেতেও দ্বিধা নেই তার।

শাকিব-বুবলীর এমনই প্রেমময় কিছু দৃশ্য সম্প্রতি ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক কাজী হায়াৎ। সম্প্রতি নারায়ণগঞ্জে শেষ হয়েছে এই পর্যায়ের শুটিং। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নতুন পর্যায়ের শুট। একটি অনুষ্ঠান উপলক্ষে শাকিব খান আজ ভারতে অবস্থান করছেন। তবে কাল সকালেই দেশে ফিরবেন।

‘বীর’ ছবিতে একেবারেই নতুন লুকে হাজির হচ্ছেন শাকিব খান। তবে লম্বা চুল, দাড়ি-গোঁফ ছাড়াও ফ্রেশ লুকে দর্শক দেখতে পাবেন বলে জানিয়েছেন নির্মাতা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019