সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘটনা স্থল পরিদর্শন করেন আবুল হাসানাত আবদুল্লাহ্

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ ৩১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক::বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরে গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

ধারনা করা হচ্ছে বন্দরের একটি ফার্নিচারের দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে গৌরনদী ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

আগুন লেগে ৮ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে এবং ১ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ ২২ নভেম্বর শুক্রবার বিকেলে ঘটনা স্থল পরিদর্শন করেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, বরিশালের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, গৌরনদী সহকারী কমিশনার (ভুমি) ফারিহা তানজিন, আগৈলঝাড়া সহকারী কমিশনার (ভুমি) ফাতিমা আজরিন তন্বী, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, ওসি আগৈলঝাড়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রত্যেককে জেলা প্রশাসন পক্ষ থেকে ব্যবসায়ীক প্রতিষ্ঠান উত্তোলনের জন্য ২ বান করে ঢেউটিন, উত্তোলনের জন্য মিস্ত্রি খরচ বাবদ ৬ হাজার টাকা, ক্ষতিপুরন বাবদ ১০ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকার সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রত্যেককে আহার্য হিসেবে চাল দেয়া হবে।

এসময় ঘটনা স্থল পরিদর্শন কালে দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান। পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘটনা স্থল পরিদর্শন করেন আবুল হাসানাত আবদুল্লাহ্

আপডেট সময় : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯