সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশিষ্ট ব্যবসায়ী নিহত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ২৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম ডেস্ক::ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদীর মাহিলাড়া নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৌরনদী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী বাদল খান (৫৮) নিহত হয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল খানের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ পালরদী গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, রাতে বরিশাল শহর থেকে ভারতীয় ভিসা সংগ্রহ করে বন্দরের অপর ব্যবসায়ী জাকির ফকিরকে নিয়ে মোটরসাইকেলে করে গৌরনদীতে ফিরছিলেন বাদল খান।

রাত ৮টার দিকে তাঁরা মাহিলাড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তাঁরা।

স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে প্রথমে গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বাদল খানকে বরিশাল শের এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

আজ বৃহস্পতিবার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল বাদল খানের। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃতুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এম জহির উদ্দিন স্বপন।

গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক আমীর হোসেন বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশিষ্ট ব্যবসায়ী নিহত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:২০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯