০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের জরুরী আলোচনা সভা ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ইয়াবা মোটরসাইকেল উদ্ধার বরিশাল অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই: মনোনয়ন পরবর্তী প্রতিক্রিয়ায় এডভোকেট জয়নুল আবেদীন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। পাচারের সময় ২ কোটি টাকার সোনার বার উদ্ধার, আটক ২ তেঁতুলিয়ায় দরিদ্র পরিবারে নলকূপ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ কেরুজ মাড়াই মৌসুম উপলক্ষে পরিবহন বিভাগে দোয়া ও আলোচনা সভা বানারীপাড়ায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সুযোগ করে দেওয়ায় প্রশংসিত ইউএনও জীবননগর সীমান্তের ওপারে স্বর্ণের বার সহ বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
লক্ষ্মীছড়ি সেনাবাহিনীর ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। আজকের ক্রাইম নিউজ

লক্ষ্মীছড়ি সেনাবাহিনীর ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। আজকের ক্রাইম নিউজ

মোবারক হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন সদরে ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৭ নভেম্বর দিবসটি পালন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ২৪ আটিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। সকলের উদ্দেশ্যে রিজিয়ন কমান্ডার শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা প্রীতিভোজে অংশ নেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিজিএফআই, খাগড়াছড়ি শাখার ডেট কমান্ডার কর্নেল মোঃ নাজিম উদ্দিন, এএসইউ খাগড়াছড়ি শাখার ডেট কমান্ডার লে. কর্ণেল সরদার আলী হায়দার, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব পিএসসি,জি।

এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য রেচাই চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, মানিকছিড় উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন, লক্ষ্মীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীরসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে সকালে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে গরীব, অসহায় দুস্থ্যদেও মাঝে অনুদান বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো: জাহাংগীর আলম এ অনুদান বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019