সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদীদের কাছে কোরআন ও হাদিসের দাওয়াত পৌঁছে দিতে হবে।মন্ত্রী শ ম রেজাউল করিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ৩১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদীদের কাছে কোরআন ও হাদিসের দাওয়াত পৌঁছে দিতে হবে। বৃহস্পতিবার পিরোজপুর শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সবার শেষ গন্তব্য একই উল্লেখ করে মন্ত্রী বলেন, সবার উপরে মানুষ সত্য-তাহার উপরে নাই। আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক, তাই এ দেশের অন্য ধর্মাবলম্বীদের জান-মালের হেফাজত করা প্রতিটি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরও বলেন, যারা বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ইসলাম থাকবে না, তারা জানে না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে বলেছিলেন, ‘এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ’।

তিনিই স্বাধীন বাংলাদেশে প্রথম ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন পীর-আউলিয়ার জন্মস্থান বাংলাদেশ দেখতে মুসলমানরা এখানে আসতে চায়। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের মুসলমানদের বিশ্ব ইজতেমায় শরীক হওয়ার জন্য টঙ্গীর গাজীপুরে বিস্তীর্ণ এলাকা তাবলীগ জমায়েতের জন্য বরাদ্দ করেন।

আজ তারই উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষাকে একীভূত করেছেন। আজ মাদ্রাসা থেকে পাশ করা একজন ছাত্র বিশ্ববিদ্যালয় ভর্তিসহ প্রশাসনের ক্যাডার সার্ভিসে অংশ গ্রহণ করার যোগ্যতা রাখছে, বলেন তিনি।

‘একজন ইমামের জন্য ভিক্ষুকের সাহায্য আর নয়’- উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন, যেখানে ইমাম-মুয়াজ্জিন ও কেয়ারটেকার সবাই সরকারের বেতন ভাতায় পরিচালিত হতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদীদের কাছে কোরআন ও হাদিসের দাওয়াত পৌঁছে দিতে হবে।মন্ত্রী শ ম রেজাউল করিম

আপডেট সময় : ০৮:০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯