১০ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার
জুয়া খেলার সময় হাতে- নাতে সাত জুয়াড়িকে গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

জুয়া খেলার সময় হাতে- নাতে সাত জুয়াড়িকে গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে জুয়া খেলার সময় হাতে- নাতে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। তারা হলেন আলাউদ্দিন ব্যাপারী (৫৫), বাবুল হাওলাদার (৩৮), মন্টু সিকদার (৬২), কবির ব্যাপারী (৩৮), মজিবর মৃধা (৪৫), মোঃ নিজাম হাওলাদার (৩৫), কালাম সরদার (৩৫)। তাঁরা সবাই কালাইয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কালাইয়া গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃতদের শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে এস আই মৃনাল চন্দ্র সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল কালাইয়া বন্দরের টেম্পু ষ্ট্যান্ড এলাকায় শহিদুল ব্যাপারীর বাড়ির সামনে থেকে ওই সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয় এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ওই রাতেই জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন বাউফলকে জুয়া মুক্ত করা লক্ষে এ অভিযান চলবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019