সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

টেকসই মানবিক সমাজ উন্নয়নে খাগড়াছড়িতে সাংবাদিকদের কর্মশালা । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: টেকসই মানবিক সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি পর্যটন মোটেলে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ৩০ জন সংবাদকর্মী অংশ নেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো: শানে আলম এবং রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান সাংবাদিক জসিম উদ্দিন মজুমদার।

আলোচক হিসেবে ছিলেন দেশের খ্যাতিমান সাংবাদিক জুলফিকার আলী মানিক ও আইসিআরসি’র কমিউনিকেশন অফিসার রায়হান সুলতানা তমা।

কর্মশালায় দুর্যোগ-দুর্বিপাকে রেডক্রস-রেডক্রিসেন্টের কার্যক্রম, জীবনমান উন্নয়নে সহযোগিতা সংস্থাগুলোর তৎপরতা এবং মানবিক মূল্যবোধ, সুরক্ষা ও উন্নয়নে সাংবাদিকদের দায়িত্ববোধ সম্পর্কে আলোচনা হয়।

কর্মশালায় দেশের খ্যাতিমান সাংবাদিক জুলফিকার আলী মানিক বলেন, সংবাদ পরিবেশন করতে হবে মানুষের কল্যাণে। সাহসি সাংবাদিকরা কখনো থেমে থাকে না। দু:খ, দুর্দশার খবর বেশি বেশি আশা করে মানুষ। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, করণীয় এবং মানবিক মূল্যেবোধে সাংবাদিকদেও ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টেকসই মানবিক সমাজ উন্নয়নে খাগড়াছড়িতে সাংবাদিকদের কর্মশালা । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:২৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯