সংবাদ শিরোনাম ::
বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড বরিশালে ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ট্রাক- মটরসাইকেল সংঘর্ষে নিহত,বান্ধবী আহত জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ যুবকের মৃত্যু

মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১০ জেলের মৃতদেহ উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে ২৪ জেলেসহ মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১০ জেলের মৃতদেহ উদ্ধার বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর এলাকাধীন মাছকাটা নদী থেকে ডুবে যাওয়া ট্রলারটি’র পাশাপাশি ৯টি এবং আগের রোববার রাতে আরও একটি লাশ উদ্ধার করা হয়। তবে ট্রলার ডুবির ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে। উদ্ধার হওয়া মৃতদেহগুলো ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর এলাকার বিল্লাল, কবির, নজরুল, কামাল, আব্বাস, হাসান, রফিক, নূরনবী ও মফিজ। এছাড়া রোববার রাতে উদ্ধার হওয়া ব্যক্তির নাম খোরশেদ। এসআই কমল চন্দ্র দে জানান, ‘রোববার ঝড়ের কবলে পড়ে ২৪ জন জেলেসহ মেঘনায় ডুবে যায় একটি মাছ ধরা ট্রলার। এসময় স্থানীয় কোস্টগার্ডের তৎপরতায় ১৩ জন উদ্ধার হয়। তবে ১১ জন নিখোঁজ ছিল। তিনি বলেন, ‘রোববার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় মাছকাটা নদীতে ডুবে যাওয়া ওই ট্রলারটির সন্ধান পাওয়া যায়। এসময় সেখান থেকে খোরশেদ নামের একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সোমবার রাতে ওই ট্রলারটি উপরে তোলা হলে একে একে ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের স্বজনরা ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে এসআই কমল জানিয়েছেন। বরিশাল জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক ১০ জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনো এক জেলে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১০ জেলের মৃতদেহ উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯