সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরিশালে নানা প্রস্তুতি গ্রহণ করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ ৩৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরিশালে নানা প্রস্তুতি গ্রহণ করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে জরুরি সভার আহ্বান করা হয়েছে। সিপিপির বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রশীদ জানান, এরইমধ্যে বরিশাল জোনে ৬ হাজার ১৫০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় বিষয়ে জনসাধারণকে অবগত করার জন্য সংশ্লিষ্ট স্থানসমূহে পতাকা টানানো হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় পরবর্তী করণীয় নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জনসাধারণকে ঘূর্ণিঝড়ের বিষয়ে খবরাখবর রেখে, সে ব্যাপারে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

দেশের উপকূলীয় এলাকার ১৩টি জেলার ৪১টি উপজেলায় সিপিপির মোট স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৫ হাজার ৫১৫ জন। এরমধ্যে পুরুষ ৩৭ হাজার ১০ জন ও নারী ১৮ হাজার ৫০৫ জন। মোট ৩৫৫টি ইউনিয়নে সিপিপির ৩ হাজার ৭০১টি ইউনিট রয়েছে।

এদিকে, সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) থেকে তাপমাত্রাও কিছুটা কম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরিশালে নানা প্রস্তুতি গ্রহণ করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)।

আপডেট সময় : ০৮:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯