সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

দুই দিনের সফরে কুয়াকাটা ও কলাপাড়া এসেছেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক (ডিজি)। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দিনের সফরে কুয়াকাটা ও কলাপাড়া এসেছেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিমানবন্দর থেকে সরাসরি কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি। তার সফর সঙ্গি হয়ে এসেছেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন ও বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মাহবুবুল হক। এছাড়াও ঔষধ প্রশাসন বরিশাল কার্যালয়ের ড্রাগ সুপার এসএম সুলতানুল আরেফিন তার সফর সঙ্গি হিসেবে উপস্থিত রয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ঔষধ প্রশাসনের ডিজি মেজর জেনারেল মাহবুবুর রহমান রহমতপুরে বরিশাল বিমানবন্দরে পৌছলে তাকে ঔষধ প্রশাসন বরিশাল কার্যালয় ও ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লি: এর পক্ষ থেকে ডিজি মেজর জেনারেল মাহবুবুর রহমান ও তার সহধর্মিনীকে ফুলেল শুভেচ্ছা জানান ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম আনোয়ারুল হক (সাব্বির)। এছাড়াও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে দু’দিনের সফরে আজ দ্বিতীয় এবং শেষ দিনে কুয়াকাটা ও কলাপাড়া ভ্রমন করবেন তিনি। সকাল ১১টায় কুয়াকাটা ও কলাপাড়ার ৭টি মডেল ফার্মেসী ও মডেল মেডিকেল শপ এর উদ্বোধন করবেন। পরে দুপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির প্রতিনিধিদের সচেতনতামুলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করবেন। এতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় সভাপতি কাজী মফিজুল ইসলাম কামালসহ কয়েক শতাধিক সদস্য উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই দিনের সফরে কুয়াকাটা ও কলাপাড়া এসেছেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক (ডিজি)। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৫৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯