সংবাদ শিরোনাম ::
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ। বিজয়নগরে চুরি বাড়ার নেপথ্যে ভাঙারি দোকান, নজরদারির দাবি স্থানীয়দের ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন তেঁতুলিয়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথা নাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট বাবুগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক কর্মসূচি, নেতৃত্বে সরদার খালেদ হোসেন স্বপন কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ।

জ্যাকব বলছেন সোনার বাংলা গড়ার লক্ষে চরফ্যাশনের আর চর থাকবে না।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ ২৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেছেন, সোনার বাংলা গড়ার লক্ষে চরফ্যাশনের আর চর থাকবে না। আধুনিক শহরে পরিণত করা হবে। চরফ্যাশনের বিচ্ছিন্নদ্বীপ মুজিব নগর সাবমেরিন দেয়া হয়েছে। গতকাল শুক্রবার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সম্মেলনে স্বাগত বক্তব্য পেশ করেন পৌর আওয়ামী লীগের সম্পাদক মনির আহম্মেদ শুভ্র। ব্রজগোপাল টাউন হলে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি জ্যাকব আরো বলেন, চরফ্যাশন-মনপুরায় মানুষের ভালবাসা, আন্তরিকতায় আমি আমার নির্বাচনী এলাকার প্রত্যেক সেক্টরের উন্নয়ন করতে পেরেছি। প্রতিটি ইউনিয়নে নতুন করে শক্তিশালী কমিটি গঠন করতে যাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে অন্যায় দুর্নীতি বন্ধ করতে নিজের লোকদেরকেও ছাড় দেননি মাননীয় প্রধানমন্ত্রী। দশ বছর ক্ষমতায় থেকে চরফ্যাশনে বিএনপির এমপি নাজিম উদ্দিন আলম লুটপাট, হামলা-মামলা, রক্ত ঝরানো ছাড়া আর কিছু করতে পারেনি উল্লেখ করে জ্যাকব বলেন, আজ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন- “যদি দেখতে চান উন্নয়ন, ঘুরে আসুন চরফ্যাশন।” বিএনপি এই আসনে প্রার্থী নাজিম উদ্দিন আলম নিজের দো-তলা বাড়ি ছাড়া আঙ্গুল দিয়ে দেখানোর মত কোন উন্নয়ন করতে পারেনি। আগামী সংসদ নির্বাচনে ইউনিয়নের নতুন কমিটি সাংগঠনিক শক্তি সঞ্চালন করবে। চরফ্যাশনের দুটি চরকুকরি মুকরি ও ঢালচরের চর তারুয়া নামক স্থানে দুটি অর্থনৈতিক জোন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় তিনি নেতাকর্মীদের সাধারন মানুষের সাথে ভাল ব্যবহারের মাধ্যমে উন্নয়নের সহায়তার আহবান জানান।
সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, যুগ্ম সম্পাদক ও জিন্নাগড় ইউপি চেয়ারম্যান হোসেন মিয়া, দপ্তর সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষীসহ নেতাকর্মী, সমর্থকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্যাকব বলছেন সোনার বাংলা গড়ার লক্ষে চরফ্যাশনের আর চর থাকবে না।

আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯