সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের অবহেলায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ ৩৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেক্স
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের অবহেলায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা প্রতিবাদ করায় লাশ আটকে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। অবশেষে বেলা ১১টায় স্বজনদের কাছে মৃতদেহ দিয়ে দেয় কতৃপক্ষ।

নিহত বীর মুক্তিযোদ্ধা বাকেরগঞ্জের ১নং চরামদ্দি ইউনিয়ন এর সঠিখোলা নিবাসী মোঃ শাহজাহান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

নিহতের মেঝ ছেলে মোঃ আসলাম খান বরিশাল বাণীকে জানান, সকাল থেকে অসুস্থ বাবাকে দেখার জন্য একাধিকবার ডাক্তার ডাকলেও কেউ আসেনি। উল্টো আমাদেরকে ধমক দিয়েছে। অবশেষে একপ্রকার বিনা চিকিৎসয়ই বাবা মারা যান। আমরা এর প্রতিবাদ করলে ইন্টার্নি ডাক্তাররা আমাদের উপর হামলা করে। এরপর লাশ দেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দেয়। দীর্ঘ তিন ঘন্টা পরে মিডিয়াকর্মীদের উপস্থিতিতে অবশেষে লাশ দিয়ে দেয়। যেখানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আ’লীগ সরকার এখন ক্ষমতায়। সেখানে এই সময়ে মৃত্যুকালে একজন মুক্তিযোদ্ধার সাথে এমন আচরন কোনভাবেই মেনে নেয়া যায়না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বরিশাল বাণীকে বলেন, আমি অফিসিয়াল কাজে পটুয়াখালীতে আছি। তবে ঘটনাটি আমি শুনেছি। ইতমধ্যেই হাসপাতালের উপ-পরিচালকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করেছেন।

এদিকে নিহত মুক্তিযোদ্ধার মৃতদেহ চরামদ্দির সঠিখোলা গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের অবহেলায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু।

আপডেট সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯