সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

গাজীপুরের শ্রীপুরে ১৯ দিন বয়সের এক শিশু সন্তানকে বাথরুমে বালতির পানিতে চুবিয়ে হত্যা করছে তার বাবা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ ৩০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে ১৯ দিন বয়সের এক শিশু সন্তানকে বাথরুমে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। রোববার ভোরে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই বাবার নাম বিজয় হাসান (২৬)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে।

নিহত শিশুটির নাম আব্দুল্লাহ আল মাহাদী।

শিশুটির নানা মোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, রোববার ভোর আনুমানিক ৬টার দিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে বাথরুমের বালতির পানিতে শিশুটিকে চুবানো অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিজয় হাসান নেশাগ্রস্ত এবং অন্য আরেক মেয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ নিয়ে মাঝে মধ্যেই আমার মেয়ের সঙ্গে তার কলহ লেগে থাকতো। শিশুটি মায়ের পেটে থাকা অবস্থায় অভিযুক্ত বিজয় হাসান শিশুটিকে হত্যার হুমকি দিয়েছিল। তাই শিশুটির জন্মের আগে থেকেই মেয়েকে আমার বাড়িতে এনে রাখি। গত শুক্রবার বিজয় এখানে বেড়াতে আসে। আর আজ সে এ পাশবিক ঘটনা ঘটালো।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিজয় হাসানকে আটক করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের শ্রীপুরে ১৯ দিন বয়সের এক শিশু সন্তানকে বাথরুমে বালতির পানিতে চুবিয়ে হত্যা করছে তার বাবা।

আপডেট সময় : ০৪:৫৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯