সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

রংপুর কোতোয়ালি থানা পুলিশ নারীসহ কামরুল হাসান নামের এক পুলিশ কর্মকর্তাকে আটক ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ১০২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স
রংপুর কোতোয়ালি থানা পুলিশ নারীসহ কামরুল হাসান নামের এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বনানীপাড়া ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। কামরুল হাসান চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি পদে কর্মরত।

মহিলা পরিষদ রংপুরের সম্পাদিকা রোমানা জামান জানান, রোকসানা পারভীন স্মৃতি নামে এক নারীকে নীলফামারী জেলার কিশোরগঞ্জের বাসিন্দা ও চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি কামরুল হাসান দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে আসছে। কিন্তু বিয়ে করছে না। মঙ্গলবার স্মৃতির সঙ্গে দেখা করতে আসলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কামরুল হাসানকে আটক করে। পরে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ উভয়কে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে আসেন।

রোকসানা পারভিন স্মৃতি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ৫১ লাখ এক হাজার ৫৩ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের প্রস্তুতি চলছে। এ দেনমোহরের এক টাকা কম হলে আমি তার বিরুদ্ধে মামলা করবো

রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিষয়টি একটু জটিল, তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত ছাড়া কিছুই বলতে পারছি না।

মঙ্গলবার রাত দুইটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর কোতোয়ালি থানায় আটককৃতদের বিয়ে নিয়ে উভয়ের স্বজনদের মধ্যে আলোচনা চলছিল।

জেবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুর কোতোয়ালি থানা পুলিশ নারীসহ কামরুল হাসান নামের এক পুলিশ কর্মকর্তাকে আটক ।

আপডেট সময় : ০৮:১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯